২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার স্লোভাকিয়ার

পুবের কলম প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সকলে গোয়েন্দা বৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাশিয়ার কয়েক ডজন কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দেওয়ার একদিন পর স্লোভাকিয়া এমন পদক্ষেপ গ্রহণ করলো। তাদের এই সমন্বিত পদক্ষেপ ইউক্রেনে মস্কো যুদ্ধের একটি প্রতিচ্ছায়া।

আরও পড়ুন: মার্কিন কূটনীতিকদের পাল্টা বহিষ্কার রাশিয়ার

এর আগে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড-সহ অন্যান্য দেশও রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুরাজ তোমাগা এএফপি’কে বলেন, স্লোভাকিয়া ‘ব্রাতিসলাভায় রাশিয়ার দূতাবাসের ৩৫ স্টাফ কমাবে।’ তিনি আরও বলেন, ‘গত দুই বছরে রাশিয়ার কূটনীতিকদের আগের বহিষ্কারের ঘটনায় আমরা দুঃখিত। স্লোভাকিয়ায় সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে রাশিয়ার কূটনৈতিক মিশনের কোনও আগ্রহ দেখা যাচ্ছে না।’ স্লোভাকিয়া এ মাসের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার তিন কূটনীতিককে ইতিমধ্যে বহিষ্কার করেছে।

২০২০ সালের আগস্টে ‘গুরুতর অপরাধে’র অভিযোগে ব্রাতিসলাভা রাশিয়ার তিন কূটনীতিককে বহিষ্কার করে। বার্লিন পার্কে এক সাবেক চেচেন বিদ্রোহীকে হত্যার ঘটনায় তাদের সম্ভাব্য জড়িত থাকা নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। দুই বছর আগে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্লোভাকিয়ায় সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত রাশিয়ার সর্বোচ্চ ৪৫ কূটনীতিক রয়েছেন। তবে বর্তমানে সেখানে কতজন রয়েছেন, তা অস্পষ্ট।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার স্লোভাকিয়ার

আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার