২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এলএলবি পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়ে কৃতিত্বের অধিকারী ম্যাঙ্গালুরুর মেয়ে সুহানা সাফার

পুবের কলম, ওয়েবডেস্ক: কৃতিত্বের সঙ্গে আইনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন সুহানা সাফার। এলএলবির বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করলেন সুহানা। তিনি ম্যাঙ্গালুরুর এসডিএম আইন কলেজের ছাত্রী।  সুহানা সাফার ম্যাঙ্গালুরুর এসডিএম ল কলেজের বিএ এলএলবি ইন্টিগ্রেটেড কোর্সের পঞ্চম বর্ষের ছাত্রী। কর্ণাটক স্টেট ল ইউনিভার্সিটি (কেএসএলইউ) পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুহানা।

বরাবরই মেধাবী ছাত্রী বলে পরিচিত সুহানা। ২০২১ সালের কন্নড় মাধ্যমে KSLU চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। সুহানা উল্লাল কোডির বাসিন্দা। তার বাবা ও মায়ের নাম হানিফ ও রোকেয়া।
সুহানার এই কৃতিত্বে গর্বিত তার পরিবার ও বিশ্ববিদ্যালয়। সুহানার বাবা-মায়ের কথায় বরাবরই তাদের মেয়ে মেধাবী বলে পরিচিত। পরীক্ষায় খুব দক্ষতার সঙ্গে প্রতিবারই নিজের মেধার পরিচয় দিয়েছে সুহানা। এই মেধাবী ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছে বিশ্ববিদ্যালয়।
হানিফ ও রোকেয়ার আশা তার মেয়ে অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন।

আরও পড়ুন: ম্যাঙ্গালোরে বখরি ঈদ উপলক্ষে পশু জবাইয়ের অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট

সর্বধিক পাঠিত

‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এলএলবি পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়ে কৃতিত্বের অধিকারী ম্যাঙ্গালুরুর মেয়ে সুহানা সাফার

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার