১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরের নিগেন লেকে আগুন, পুড়ে ছাই ৬টি হাউস বোট

পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রীনগরের নিগেন লেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে ৬টি হাউস বোট। রবিবার গভীর রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পর্যটকের হতা-হতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাউসবোটের মালিকের পরিবারগুলি। অল্পবিস্তর আহত হয়েছে বেশকয়েকজন।

ক্ষতিগ্রস্ত হাউসবোটের মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি হাউসবোট থেকে আগুনের সূত্রপাত। তার পর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করলেও হাউসবোটগুলিকে বাঁচানো যায়নি।

ক্ষতিগ্রস্ত হাউসবোটের মালিকরা হলেন গোলাম মুহাম্মদ বাদিয়ারী, বশির আহমেদ বাদিয়ারী, আব্দুল রশিদ বাদিয়ারী, ইউসুফ বাদিয়ারী বশির আহমেদ।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের এক আধিকারিক জিএনএসকে জানিয়েছেন নিগেন ক্লাবের দিকে আনুমানিক রাত ২:২৬ নাগাদ আগুন লাগার খবর আসে। দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সর্বধিক পাঠিত

বাংলাদেশে আপাতত শান্তিপূর্ণভাবে চলছে ভোট: সকাল থেকেই বুথমুখী মানুষের ঢল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীনগরের নিগেন লেকে আগুন, পুড়ে ছাই ৬টি হাউস বোট

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার