১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনাস্থা ভোটের পথে শ্রীলংকাও

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: তীব্র অর্থনৈতিক সংকটের মুখে বিপর্যস্ত শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগয়া পার্টি। বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা এই হুমকি দেন। তিনি বলেন, সরকার যদি অর্থনৈতিক সংকট নিরসনে এবং শাসনের উন্নতি ঘটাতে পদক্ষেপ না নেয় তাহলে পার্লামেন্টে সরকারকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাব আনা হবে। এদিকে খাদ্য সংকট ক্রমশ তীব্র হচ্ছে শ্রীলংকায়। পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে। খাবার নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। যত দিন যাচ্ছে, আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। কলম্বোর ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে রাজপথে। প্রতিটি পেট্রোল পাম্প এবং গ্যাস স্টেশনের বাইরে লম্বা লাইন। ৩৬ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েও সামান্য তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। অর্থনৈতিক সংকটের মুখে দেশ ছেড়ে ভারতে ঢুকছেন হাজার হাজার শ্রীলংকাবাসী। আর দেশ ছেড়ে পালাচ্ছেন মন্ত্রীদের আত্মীয়রা।

আরও পড়ুন: সাইক্লোনের জেরে তছনছ শ্রীলঙ্কা, বিপর্যয়ে দ্বীপরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস মোদির

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনাস্থা ভোটের পথে শ্রীলংকাও

আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার