১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগটুই কাণ্ডে এবার ধৃত টোটো চালক

ছবি-তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: বগটুই কাণ্ডে রিটন সেখ নামে এক টোটো চালককে গ্রেফতার করল সিবিআই। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই রিটন সেখের নাম জানতে পারে। একুশে মার্চ ভাদু সেখ খুনের পর এই রিটন মনসুবা মোড়ের এক পেট্রোল পাম্প থেকে টোটো করে পেট্রোল কিনে বগটুই ঢোকে। তার বাড়ি বগটুই গ্রামের পশ্চিম পাড়া বলে জানা গেছে।
ওই পাম্প থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিবিআই।

বৃহস্পতিবার অভিযুক্তকে রামপুরহাট এসিজেএম আদালতে তোলা হলে ধৃতকে তিন দিনের সিবিআই হেফাজত দেন বিচারক বলে জানান সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা। অগ্নদগ্ধে মৃত্যুর ঘটনায় পুলিশ আগে আনারুল হোসেন সহ বাইশ জনকে গ্রেফতার করে। সিবিআই তারপর মুম্বাই থেকে চারজন এবং বৃহস্পতিবার রিটন সেখকে নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করে। এর ফলে এই মামলায় মোট সাতাশজনকে গ্রেফতার।

আরও পড়ুন: বগটুই কান্ডে সিবিআই হেফাজতে লালনের মৃত্যুতে মামলা হাইকোর্টে

আরও পড়ুন: সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ! কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় প্রস্তুত সংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বগটুই কাণ্ডে এবার ধৃত টোটো চালক

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার