২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মাঝি সহ ৩ জনের

মুহাম্মদ ফিরোজ:  ফ্রেজারগঞ্জ মোহনার কাছে ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেল পণ্যবাহী ট্রলার। তবে উপকূল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মাঝি সহ ৩ জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগর ও এডওয়ার্ক ক্রিক-এর সংযোগস্থলে। ইতিমধ্যেই ট্রলারে থাকা তিন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেইসঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম গুল মুহাম্মদ খান (৫৫),  সেখ সাইদ (৬৬) ও আবদুল লতিফ মির্জা (৪৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি থেকে বালি বোঝাই করে ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি পণ্যবাহী ট্রলার। ট্রলারে মাঝি সহ তিনকর্মী ছিলেন। শুক্রবার ভোরে নামখানার পাতিবুনিয়ার কাছে ট্রলারটি নোঙর করে রাখা হয়। এরপর শনিবার সকালে বঙ্গোপসাগর ও এডওয়ার্ক ক্রিক-এর সংযোগস্থলে এসে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। এই সময় প্রবল হাওয়া ও জোয়ারে ঢেউয়ের দাপটে ট্রলারটি উল্টে যায়। কোনও রকমে ট্রলারের মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তারা। এরপর সুন্দরবন পুলিশ জেলার সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন: মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

খবর পেয়েই ফ্রেজারগঞ্জ উপকূল থানার ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তিনজন জলেই ভাসছিল কয়েক ঘন্টা ধরে। দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে জোয়ারের সময় ঢেউয়ের ব্যাপক দাপট থাকায় ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

আরও পড়ুন: সপ্তাহজুড়ে বৃষ্টি মুখর পরিবেশ দক্ষিণবঙ্গে

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মাঝি সহ ৩ জনের

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার