১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃরাজ্য বিমান পরিষেবায় আর বাধ্যতামূলক নয় আরটিপিসিআর টেস্ট, জানিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার কারণে এক সময় আরটিপিআর টেস্ট বাধ্যতামূলক ছিল আন্তঃরাজ্য বিমান পরিষেবার ক্ষেত্রে। এবার বিমানে যেতে গেলে আর আরপিসিআর টেস্ট করাতে হবে না বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

বিমান পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আন্তঃরাজ্য ভ্রমণের জন্য আর আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক নয়। তবে যদি কোনও রাজ্যে কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়, তাহলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করাতে হবে। সেক্ষেত্রে সেই রাজ্যের অবস্থা অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিতে পারে।

আরও পড়ুন: এবার RTPCR পরীক্ষার খরচ কমল রাজ্যে

করোনা মাঝখানে কিছুটা স্বস্তি দিয়েছিল। ফলে রাজ্যগুলি করোনা বিধিনিষেধ শিথিল করার দিকে হেঁটেছে। ফলে ৩১ মার্চের পর থেকেই কোভিড বিধিনিষেধ উঠে গিয়েছে। ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় সাধারণ মানুষ। এর মধ্যেই ফের ২৭ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হয়। আগের মতোই নিয়মিত আন্তর্জাতিক বিমান চলাচল করছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ও স্যানিটাইজার।

আগেই কোভিডের সময় জারি করা নিয়ম-কানুন শিথিল করা হয়েছিল। অসামরিক

বিমানমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, বিমানকর্মীদের পিপিই কিট পরা বাধ্যতামূলক নয়। সেইসঙ্গে কোভিড পর্বে বিমানে তিনটি আসন ফাঁকা রাখার নিয়মও তুলে নেওয়া হয়। বিমানে ওঠার আগে প্রয়োজনমতো যাত্রীদের  সম্পূর্ণ চেকআপ করা হবে। সবসময় মাস্ক, স্যানিটাইজার রাখতে হবে  যাত্রীদের। বিমান কর্তৃপক্ষকেও মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তঃরাজ্য বিমান পরিষেবায় আর বাধ্যতামূলক নয় আরটিপিসিআর টেস্ট, জানিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার