২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন সফরের কোনও পরিকল্পনা নেই বাইডেনেরঃ হোয়াইট হাউস

পুবের কলম ওয়েবডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের কোনও পরিকল্পনা নেই। প্রেস সেক্রেটারি জেন পাসাকি সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের কিয়েভ সফরের পরিকল্পনা নেই। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন প্রদর্শনে বাইডেনকে কিয়েভ সফরের অনুরোধ জানিয়ে আসছেন। এদিকে বাইডেনের প্রধান নারী মুখপাত্র কিয়েভে মার্কিন দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেন। তবে তিনি নির্দিষ্ট কোনও সময় সীমার কথা উল্লেখ করেননি। এ প্রসঙ্গে পাসাকি বলেন, নিশ্চিতভাবে এটিই আমাদের লক্ষ্য। কিয়েভে আমাদের কূটনৈতিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। দিকে সিনএনে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি বাইডেন সফরে আসবেন। তবে এটি তার সিদ্ধান্ত। অবশ্যই নিরাপত্তা পরিস্থিতির উপর এটি নির্ভর করবে। তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নেতা। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণে তার এখানে আসা উচিত। উল্লেখ্য, এর আগে ইউরোপের কয়েকজন নেতা কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তৃণমূলের ‘ফাউন্ডিং পিলার’ ছিলেন মুকুল রায়: প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন সফরের কোনও পরিকল্পনা নেই বাইডেনেরঃ হোয়াইট হাউস

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার