২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেরুসালেম নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

পুবের কলম ওয়েবডেস্ক : জেরুসালেমের পবিত্র স্থানকে ঘিরে সহিংস ঘটনার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বৈঠকে বসছে। সপ্তাহান্তে সহিংসতায় সেখানে ১৭০ জন আহত হয়েছে।মুসলিম ও ইহুদি উভয়ের পবিত্র স্থান জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে সহিংসতার কয়েকদিন পর চীন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে ও আয়ারল্যান্ডের আহ্বানে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এপ্রিলের শুরু থেকেই জেরুসালেমে ইসরাইলের অভিযান ঘিরে উত্তেজনা দেখা দেয়।গত শুক্রবার পবিত্র আল-আকসায় ঢুকে ইসরাইলি বাহিনী এবং কট্টরপন্থি ইহুদিরা মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে দুই শতাধিক ফিলিস্তিনি আহত হন।এ সময় আল-আকসা থেকে প্রার্থনারত দেড় শতাধিক মুসল্লিকে আটক করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।এ ঘটনায় গোটা ফিলিস্তিনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে যাতে আবার ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ না বাধে এ জন্য জাতিসংঘে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে জেরুসালেমের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা প্রতিদিনই আল-আকসায় যাচ্ছে।মূলত তাদের জায়গা করে দেওয়ার জন্য ইসরাইলি পুলিশ রমজান মাসে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেরুসালেম নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার