২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঋদ্ধি কে হুমকি, বোরিয়া কে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিসিসিআই

পুবের কলম ওয়েবডেস্কঃ সাক্ষাৎকার না দেওয়ায় ভারতীয় দলের ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার। এবার বোরিয়া কে দুবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড। আগামী ২ বছর দেশের কোন ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বোরিয়া। তাছাড়া আইসিসিকেও একটি চিঠি লিখে বোরিয়াকে ‘ব্যাকলিস্ট’ করার আবেদন জানাবে বিসিসিআই।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

ঠিক কি ঘটেছিল
ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন বোরিয়া। তবে ঋদ্ধি সেই মেসেজের কোনও জবাব না দেওয়ায় ‘হুমকি’ দেন বোরিয়া। পরবর্তীতে বোরিয়ার নাম প্রকাশ না করেই সেই চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ঋদ্ধি।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

ঋদ্ধি নিজে সেই সাংবাদিকের নাম না জানাতে চাইলেও পরে বোরিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন: সিরাজ, রাহুলদের দলীপ ট্রফিতে চায় BCCI

একাধিক সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদন মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

লখনউ বিশ্ববিদ্যালয়ে “মোহন ভাগবত ফিরে যাও” স্লোগান, আটক ছাত্রদের হাসানগঞ্জ থানায় স্থানান্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঋদ্ধি কে হুমকি, বোরিয়া কে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিসিসিআই

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার