২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে তীব্র গরম, সঙ্গে ভয়াবহ লোডশেডিং

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের মতো তীব্র গরমে কাতর গোটা পাকিস্তান। তার ওপর আবার লোডশেডিং। রমযান মাসে বিদ্যুৎ না থাকায় বেশ অসুবিধা হচ্ছে রোযাদারদের। শহর অঞ্চলে ৬ থেকে ১০ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ৮ থেকে ১৬ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে ৬ থেকে ৭ হাজার ইউনিটের ঘাটতি থাকায় দেশজুড়ে এই বিপর্যয় বলে খবর। পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের কবলে পড়তে পারে গোটা দেশ। এমন পরিস্থিতিতে তীব্র বিদ্যুৎ-সংকট জনজীবনে ডেকে এনেছে ভয়াবহ দুর্গতি। লাহোরের এক বাসিন্দা জানিয়েছেন, বুধবার থেকে আট ঘণ্টা বা তার বেশি সময় ধরে লোডশেডিং হচ্ছে। ছয় ঘণ্টা দিনে এবং দুই ঘণ্টা রাতে। খানেওয়ালে ১২ থেকে ১৪ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। পাকিস্তানে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। জ্বালানি সংকট ও প্রযুক্তিগত কারণে এরকম লোডশেডিং হচ্ছে। সেই সঙ্গে প্রচণ্ড গরমের জন্য বিদ্যুতের চাহিদাও বেড়েছে অনেকটা। কর্তৃপক্ষ জানিয়েছে, ’জ্বালানির সংকট সাময়িক। খুব তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।’

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
সর্বধিক পাঠিত

ফের দুর্ঘটনা: অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল তেজস ফাইটার জেট, সুরক্ষিত পাইলট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানে তীব্র গরম, সঙ্গে ভয়াবহ লোডশেডিং

আপডেট : ১ মে ২০২২, রবিবার