২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সহিংসতার ঘটনায় উত্তপ্ত যোধপুর, শান্তি বজায় রাখার আবেদন জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: যোধপুরে ধারাবাহিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত কমপক্ষে চার, গুরুতর জখম ১৬

পুবের কলম ওয়েবডেস্কঃ ঈদ ও অক্ষয়তৃতীয়ার আগেই সোমবার সহিংসতার ঘটনায় উত্তপ্ত রাজস্থানের যোধপুর।

আরও পড়ুন: শিয়রে কংগ্রেসের সভাপতি নির্বাচন, টালমাটাল রাজস্থানের মুখ্যমন্ত্রীর গদি! সরগরম মরুরাজ্যের রাজ্য-রাজনীতি

পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুরের জালোরি গেট এলাকা। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাথরের ঘায়ে আহত হয়েছেন বেশ কিছু সাংবাদিকও।

আরও পড়ুন: সহিংসতার জেরে উত্তপ্ত যোধপুর, ১০ থানা এলাকায় জারি করা হল কার্ফু

যোধপুর পুলিশ জানিয়েছে সোমবার সকাল থেকেই ঘটনার সূত্রপাত। বেলা বাড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী।

ঘটনা প্রসঙ্গে যোধপুর পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ঈদের অনুষ্ঠান উপলক্ষে পতাকা উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় শান্তি বজার রাখার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’।

মঙ্গলবার সকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইট বার্তায় লিখেছেন, “যোধপুরের জালোরি গেট এলাকার এই ঘটনা দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে”। পাশাপাশি শান্তি বজায় রাখার জন্য তিনি সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানিয়েছেন

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সহিংসতার ঘটনায় উত্তপ্ত যোধপুর, শান্তি বজায় রাখার আবেদন জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার