২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সহিংসতার জেরে উত্তপ্ত যোধপুর, ১০ থানা এলাকায় জারি করা হল কার্ফু

পুবের কলম ওয়েবডেস্কঃ পরিস্থিতির অবনতি হওয়ায় যোধপুরে জারি করা হল কার্ফু। ঈদের সকাল থেকেই উত্তপ্ত রাজস্থানের যোধপুর। ১০টি থানা এলাকায় জারি করা হয়েছে কার্ফু। উদয় মন্দির, নাগোরি গেট, খান্দা ফালসা, প্রতাপ নগর, দেব নগর, সুর সাগর, সর্দারপুরে ৪ তারিখ মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই পরিস্তিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র যাদব, স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অভয় কুমার। হেলিকপ্টারে তাঁরা যোধপুর পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: যোধপুরে ধারাবাহিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত কমপক্ষে চার, গুরুতর জখম ১৬

প্রসঙ্গত উল্লেখ্য যোধপুরে সংঘর্ষ চলাকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। বিজেপি বিধায়কের বাড়ির সামনে জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় সেখানেষ শেষে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ইন্টারনেট সংযোগ আগেই বন্ধ করা হয়েছিল।

আরও পড়ুন: সহিংসতার ঘটনায় উত্তপ্ত যোধপুর, শান্তি বজায় রাখার আবেদন জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

ঈদ ও অক্ষয়তৃতীয়ার আগেই সোমবার সহিংসতার ঘটনায় উত্তপ্ত রাজস্থানের যোধপুর।

আরও পড়ুন: বাইক আরোহীকে পিষে মারল গাড়ি, মৃত ১ আহত ৮, ভিডিও দেখলে শিউরে উঠবেন !

পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুরের জালোরি গেট এলাকা। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাথরের ঘায়ে আহত হয়েছেন বেশ কিছু সাংবাদিকও।

যোধপুর পুলিশ জানিয়েছে সোমবার সকাল থেকেই ঘটনার সূত্রপাত। বেলা বাড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী।

ঘটনা প্রসঙ্গে যোধপুর পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ঈদের অনুষ্ঠান উপলক্ষে পতাকা উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় শান্তি বজার রাখার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সহিংসতার জেরে উত্তপ্ত যোধপুর, ১০ থানা এলাকায় জারি করা হল কার্ফু

আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার