২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সমর্থিত ৫ বিভাগ বিলুপ্ত করল তালিবান

পুবের কলম ওয়েবডেস্কঃ আর্থিক সংকটের মুখে আফগানিস্তানের মানবাধিকার কমিশনসহ দেশটির প্রাক্তন মার্কিন-সমর্থিত সরকারের পাঁচটি বিভাগ বিলুপ্ত করেছে ক্ষমতাসীন তালিবান। তালিবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। অপর যে চারটি বিভাগ বিলুপ্ত হয়েছে, তার মধ্যে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর ), একসময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ ও আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন রয়েছে। এইচসিএনআর প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। সংস্থাটি তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনার জন্য কাজ করছিল।  তালিবান সরকারের মুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি বলেন, এই বিভাগগুলোকে প্রয়োজনীয় বলে মনে করা হয়নি। তাই বিভাগগুলোকে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে। গত শনিবার তালিবান প্রথম বার্ষিক জাতীয় বাজেট ঘোষণা করে। এই বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। তালেবান সরকারের মুখপাত্র বলেন, শুধু সক্রিয় ও উৎপাদনশীল বিভাগগুলোকে অন্তর্ভুক্ত করে নয়া বাজেট করা হয়েছে। যে বিভাগগুলোকে বিলুপ্ত করা হয়েছে, ভবিষ্যতে যদি সেগুলোর প্রয়োজন হয়, তাহলে তা আবার সক্রিয় করা হতে পারে বলে জানিয়েছে তালিবান।

আরও পড়ুন: মরবিতে কমপক্ষে ১০০ জনের প্রাণ বাঁচিয়ে নজির গড়ল বেশ কয়েক মুসলিম যুবক, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন সমর্থিত ৫ বিভাগ বিলুপ্ত করল তালিবান

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার