২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমা মিডিয়ায় মুসলিমরা ভিলেন! দাবি সমীক্ষায়

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন ও পশ্চিমা মিডিয়ায় মুসলিমদের অত্যন্ত নেতিবাচকভাবে চিত্রিত করা হয়। এমনভাবে খবর প্রকাশ করা হয় যেন তারাই সন্ত্রাসী, সবক্ষেত্রেই ভিলেন! সম্প্রতি দুই রাজনীতি বিজ্ঞানী লক্ষাধিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অ্যাসোসিয়েশন প্রেসের আউটলেট দি কনভারসেশনে মিডলবারি এবং উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক এরিক ব্লিচ ও এ মরিটস ভ্যান ডার ভিন তাদের সমীক্ষা প্রকাশ করেন।

 তারা বলেন, পাশ্চাত্য দুনিয়ার বিশেষ করে মার্কিন মিডিয়া আউটলেট ও সংস্থাগুলোর প্রতিবেদনের ওপর তারা সমীক্ষা চালিয়েছেন। তারা দেখেছেন, গত ২৬ বছর ধরে মুসলিমদের ব্যাপারে নেতিবাচকভাবে লেখালেখি হচ্ছে। গবেষক দুজন ক্যাথলিক, ইহুদি ও হিন্দুদের মতো সংখ্যালঘুদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনও যাচাই করে দেখেছেন। তাঁরা দেখতে পেয়েছেন, এসব ধর্মের চেয়ে মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো অনেক বেশি নেতিবাচক হয়। তাদের গবেষণায় দেখা গেছে, ওই তিন ধর্ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৫০ ভাগ ইতিবাচক, ৫০ ভাগ নেতিবাচক। কিন্তু মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৮০ ভাগই নেতিবাচক।

আরও পড়ুন: পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!

আরও পড়ুন: ‘মুসলমানরা শুধু তাদের ভোটব্যাঙ্ক’: মহাজোটকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

সর্বধিক পাঠিত

দিল্লি-দেরাদুন মহাসড়কের পাশের ভবনগুলিতে লেখা সাইনবোর্ড “এই রাস্তাটি মুসলমানদের জন্য নয়”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিমা মিডিয়ায় মুসলিমরা ভিলেন! দাবি সমীক্ষায়

আপডেট : ৩০ মে ২০২২, সোমবার