১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার তান্ডবে বিপর্যস্ত রাজধানী, মৃত ২

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটে আক্ষরিক অর্থেই বিপর্যস্ত দিল্লি। ঝড়ের তান্ডবে প্রাণ হারিয়েছেন দুজন। উপরে গিয়েছে প্রায় ১০০ গাছ। সোমবার সন্ধ্যা থেকেই হটাৎ শুরু হয় ঘূর্ণি হাওয়া। ক্রমশ তার দাপট বাড়তে থাকে।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

নয়াদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।প্রশাসন সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে মধ্য ৫০ এর এক ব্যক্তির। নিহতের নাম কৈলাশ।

দিল্লির অঙ্গুরী বাগে গাছ চাপা পড়ে নিহত হন বসির বাবা বলে আরও একজন।দিল্লি প্রশাসন সূত্রে খবর, এই ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির। দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝোড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গিয়েছে। একাধিক বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার তান্ডবে বিপর্যস্ত রাজধানী, মৃত ২

আপডেট : ৩১ মে ২০২২, মঙ্গলবার