১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিউ টাউনে নির্মীয়মান বহুতলের শ্রমিকদের মদ্যপানে বাধা, নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে চলল গুলি

পুবের কলম প্রতিবেদক: নিউটাউনে নির্মীয়মান এক বহুতলের শ্রমিকদের মদ্যপানে বাধা দিতে গিয়ে নির্মাণ শ্রমিক ও নিরাপত্তারক্ষীদের মধ্যে বসচা। সেই বিবাদের জেরে চলে এক রাউন্ড গুলিও। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের বন্দুক জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গুলি চালায় মদ্যপ শ্রমিক।

পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত দুই শ্রমিক নদিয়ার চাকদহের বাসিন্দা স্বপন মালাকার ও শিশির মালাকার। ইতিমধ্যে স্বপন মালাকারকে পাকড়াও করে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার মধ্যরাতে নিউটাউন টেকনো সিটি থানার নির্মীয়মান ‘সিমপ্লেক্সে’ বিল্ডিংয়ের এই ঘটনায় জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: আর্থিক অনিয়মের অভিযোগ: নিউটাউন ও পার্কস্ট্রিটসহ রাজ্যের ২০টি জায়গায় আয়কর হানা

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে শাপুরজি এলাকার নির্মীয়মান বহুতলের একটি বিল্ডিং-এ বসে কয়েকজন শ্রমিক মদ্যপান করছিলেন। সেই সময় সংশ্লিষ্ট বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী মদ্যপানে বাধা দেয়। শ্রমিকদের অসামাজিক ওই কার্যকলাপের প্রমাণ হাতে রাখতে মোবাইলে সে দৃশ্যের ছবি বন্দী করে রাখে নিরাপত্তারক্ষীর সুপারভাইজার। আর এতেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে চরম বসচা। তীব্র ক্ষিপ্ত হয়ে মদ্যপ শ্রমিকেরা নিরাপত্তারক্ষীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের চিৎকার শুনে আশপাশের কয়েকজন নিরাপত্তারক্ষী ছুটে আসেন। এর মধ্যে ছিলেন বন্দুকধারী একজন নিরাপত্তারক্ষী।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে নিউ টাউনে এবার ৫.৯৭ একর জমি নিলাম করবে রাজ্য সরকার

বিধাননগর পুলিশ কমিশনারের ডিসি (সদর) দেবস্মিতা দাস জানান, মদ্যপ শ্রমিকেরা জোরপূর্বক সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি চালায়। গোটা এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ফার্মাথন ২০২৫ শিরোনামে ম্যারাথন দৌড়

সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ টাউনে নির্মীয়মান বহুতলের শ্রমিকদের মদ্যপানে বাধা, নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে চলল গুলি

আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার