২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিএফএ অ্যাওয়ার্ড জিতলেন মুহাম্মদ সালাহ

পুবের কলম ওয়েব ডেস্ক : মিশরীয় মেসি ও লিভারপুলের মহাতারকা মুহাম্মদ সালাহর সাফল্যের মুকুটে যোগ হল আরেকটি পালক। পিএফএ অ্যাওয়ার্ড জিতলেন সালাহ। উল্লেখ্য বিশ্ব ফুটবলের এটি একটি অনন্য সম্মান। এই নিয়ে দ্বিতীয়বার সালাহ এই সম্মান জিতলেন। তিনি বিশ্বের সপ্তম ফুটবলার যিনি দ্বিতীয়বার পিএফএ অ্যাওয়ার্ড জিতলেন। উল্লেখ্য এই মরশুমে মোহাম্মদ সালাহর পারফরম্যান্স ছিল নজরকাড়া। গোটা মরশুমে তে মোট ৩২ টি গোল করেছেন । ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি ও সাদিয় মানের ওপর ভর করে চ্যাম্পিয়নশিপের দৌড়েও দৌড়েছিল লিভারপুল। যদিও অল্পের জন্য লিগ হাতছাড়া হয়েছে লিভারপুলের। কিন্তু মোহাম্মদ সালাহ গোটা মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছেন মোট ২৩ টি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও রানার্স হয়েছে তার দল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে না পারলেও মুহাম্মদ সালাহর দাপটে লিভারপুল ইউরোপের দুই প্রাচীন প্রতিযোগিতা এফএ কাপ এবং লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারই পুরস্কার স্বরূপ এই অনন্য সম্মান জিতে নিলেন মিশরের তারকা মুহাম্মদ সালাহ। এই সম্মান জয়ের দৌড়ে তার সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সঙ্গে ছিলেন ইংল্যান্ড তথা টটেনহাম হটম্পর অধিনায়ক হ্যারি কেন, ভ্যান যিক এমনকি লিভারপুলে তার সতীর্থ সাদিও মানে। সমস্ত তারকাকে টক্কর দিয়ে পিএফএ আওয়ার্ড জিতে নিলেন মুহাম্মদ সালাহ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

লখনউ বিশ্ববিদ্যালয়ে “মোহন ভাগবত ফিরে যাও” স্লোগান, আটক ছাত্রদের হাসানগঞ্জ থানায় স্থানান্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএফএ অ্যাওয়ার্ড জিতলেন মুহাম্মদ সালাহ

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার