২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নজরে রাষ্ট্রপতি নির্বাচন, ১৫ জুন দিল্লির পথে মমতা

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর আগামী ১৫ জুন এই দিল্লি সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ২১ জুলাই ফলাফল। ১৫ জুন তথা বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর তিনটেয় বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বৈঠকে যোগ দেওয়ার জন্য ২২ জন রাজনৈতিক নেতাকে চিঠি দিলেন তিনি। এই ২২ জনের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়, চন্দ্রশেখর রাও, স্টালিন, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ভগবন্ত সিংহ মান, লালুপ্রসাদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরিকে চিঠি দিয়েছেন তিনি। তৃণমূল নেত্রী চিঠি পাঠিয়েছেন শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচ ডি কুমারস্বামীক, দেবেগৌড়া, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবীর সিং বাদলকে।

নজরে রাষ্ট্রপতি নির্বাচন, ১৫ জুন দিল্লির পথে মমতা

আরও পড়ুন: রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতে বসেই দেশের অবিজেপি,  অকংগ্রেসি দলগুলির কয়েকজন এক প্রস্থ আলোচনা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপা,  আরজেডি,  এনসিপি, টিআরএস, নেতারা কার্যত মমতার সিদ্ধান্তকেই সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। বাকি থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, শিবসেনা, তেলেগু দেশম পার্টি, সংযুক্ত জনতা দল, শিরোমণি অকালি দল, আপ এরা কী করবে তা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ১৫ তারিখের বৈঠকেই আঁচ  মিলতে পারে বলে মনে করা হচ্ছে। নজর থাকছে বামেদের দিকেও। বাংলায় রাষ্ট্রপতি নির্বাচনে সেই বামেরা কি অবস্থান নিতে চলেছে সেইদিকে লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজরে রাষ্ট্রপতি নির্বাচন, ১৫ জুন দিল্লির পথে মমতা

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার