১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি সিগারেটে থাকবে সতর্কতা

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর প্রভাব সংক্রান্ত ছবি দীর্ঘদিন দিয়েও কোনও ফল মেলেনি। তাই এবার সতর্কীকরণ লেখা থাকবে প্রতিটি সিগারেটেই গায়ে। এই সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। কানাডাই বিশ্বের প্রথম দেশ যারা এই সিদ্ধান্ত নিল। দু’দশক আগে সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর পরিণতি সংক্রান্ত ছবি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করেছিল কানাডা। সে দেশের মানসিক স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেট বলেন, ‘আমরা মনে করি ওই ছবি তার গুরুত্ব হারিয়েছে। মানুষের মনে এর প্রভাব কমে গিয়েছে। তবে বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ রয়ে গিয়েছে। এ নিয়ে পদক্ষেপ, তাই জরুরি।’ আগামী বছরের দ্বিতীয় ভাগ থেকে প্রতিটি সিগারেটে সতর্ক বার্তা দেওয়া হতে পারে। কিন্তু কী লেখা থাকবে সেখানে? তারও ইঙ্গিত দিয়েছেন বেনেট। ‘প্রতি টানেই বিষ’, এই ধরনের কোনও বার্তা লেখা থাকতে পারে।

আরও পড়ুন: ইফতারের জন্য অনুদান সংগ্রহের বিষয়ে ইমামদের সতর্কতা
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতি সিগারেটে থাকবে সতর্কতা

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার