১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বইয়ের ভেতর লাইব্রেরি!

পুবের কলম ওয়েবডেস্কঃ লাইব্রেরিতে থাকে বই। কিন্তু বইটি যদি হয় লাইব্রেরি? দুবাইয়ে বইয়ের ভেতরে রয়েছে লাইব্রেরি! ঐতিহাসিক গ্রাম আল জাদ্দাফের মধ্যমণি এখন ৭ তলা এ গ্রন্থাগার। আমিরশাহীর প্রধানমন্ত্রী রশিদ আল মাখতুমের নামে লাইব্রেটির নামকরণ হয়েছে ‘বিন রশিদ লাইব্রেরি’। পৃথিবীর চোখ ধাঁধানো সব আবিষ্কার যেন দুবাইয়ের দখলেই। বিশ্ববাসীর বিস্ময়ের দরজায় প্রথম ধাক্কা দিয়েছিল বুর্জ আল-খলিফা। সেই থেকে শুরু। এবার বই আকৃতির এক বিরাট লাইব্রেরি বানিয়ে স্থাপত্যশিল্পের জগতে আরও একটি মাইলফলক তৈরি করল দুবাই। লাইব্রেরিতে ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ আসবে ছাদে বসানো সোলার প্যানেল থেকে। ১৬ জুন থেকে জনসাধারণের জন্য খুলে গিয়েছে এটি। লাইব্রেরিটি একটি কাঠের স্ট্যান্ডের আকারে ডিজাইন করা হয়েছে। দেখতে রেহালের মতো। এর মোট আয়তন ৫৪ হাজার বর্গমিটার। লাইব্রেরির ভেতরে রয়েছে আরবি ও বিদেশি ভাষার ১১ লক্ষেরও বেশি মুদ্রিত এবং ডিজিটাল বই। থাকবে ৬০ লক্ষেরও বেশি গবেষণামূলক প্রবন্ধ, ৭৫ হাজার ভিডিয়ো ও ১৩ হাজার নিবন্ধ। এ ছাড়াও আর্কাইভে রয়েছে ৩২৫ বছরের বেশি সময়ের পাঁচ হাজারেরও বেশি ঐতিহাসিক প্রিন্ট এবং ডিজিটাল জার্নাল।

আরও পড়ুন: এবার লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই! রা‌জ্যের স্কুলগু‌লি‌কে বরাদ্দ ২০ কো‌টি ২৬ লক্ষ
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বইয়ের ভেতর লাইব্রেরি!

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার