১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমা নিষেধাজ্ঞা নির্বুদ্ধিতা­ পুতিন

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর ইইউ এবং আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে ‘নির্বোধ’ ও ‘হঠকারী’ বলে সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক ইকোনোমিক ফোরামে এক ভাষণে পুতিন ইউক্রেন ইস্যুতে বক্তব্য রাখেন। গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা করেন। তারপর মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা মস্কোর উপর কোনও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে পুতিনের দাবি। পুতিন বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জেরে ইইউ-এর ৪০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইইউ তার রাজনৈতিক কর্তৃত্বও খুইয়েছে। পুতিন আরও বলেন, ইউরোপে মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিষেধাজ্ঞার পরিণতিতে অসমতাও ক্রমাগত বৃদ্ধি পাবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপের মানুষের বাস্তবিক স্বার্থের দিকটিকে একপাশে সরিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘পূর্ব ইউক্রেনের দোনবাসে আমাদের জনগণকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। পশ্চিমারা ইউক্রনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। কোনও সন্দেহ ছাড়াই বিশেষ অভিযানের সকল লক্ষ্য অর্জন হবে।’ তাঁর কথায়, ‘রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে কোনও চিন্তা না করেই ঝড়ের মতো একের পর এক নির্বোধ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না। কারণ মানসিক দৃঢ়তা রাশিয়ার জাতিগত বৈশিষ্ট্য। আমরা যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি এবং তাতে জয়ী হতে পারি। রাশিয়ার হাজার বছরের ইতিহাসে অসংখ্যবার এটি প্রমাণিত হয়েছে।’

আরও পড়ুন: পুতিনের বাসভবনে ড্রোন হামলা, অভিযোগের তির ইউক্রেনের দিকে
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিমা নিষেধাজ্ঞা নির্বুদ্ধিতা­ পুতিন

আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার