২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্পেন-জার্মানিতে ভয়াবহ দাবানল

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্পেন ও জার্মানি। স্প্যানিশ প্রদেশ জামোরার ২৫ হাজার হেক্টর এলাকা ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে। স্পেনের কর্মকর্তারা বলছেন, কয়েক দশকের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে বড় দাবানলের ঘটনা। জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্মীরা। বলা হচ্ছে, বছরের এই সময়ে এমন দাবানল খুবই অস্বাভাবিক। কারণ স্পেনে কেবল গ্রীষ্ম শুরু হয়েছে। জার্মানির কর্মকর্তারা জানিয়েছে, আগুনের তীব্রতা বাড়ায় বার্লিনের পার্শ্ববর্তী তিনটি গ্রামের বাসিন্দাদের বাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে তীব্র তাপপ্রবাহের ফলে দাবানলের ঘটনা ঘটছে। স্পেনের বিভিন্ন শহরে সপ্তাহজুড়ে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের আবহাওয়া সাধারণত আগস্টে প্রত্যাশা করা হয়। তাছাড়া এবছর বৃষ্টিও কম হয়েছে। ইতালি, ফ্রান্স ও ব্রিটেনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে। এক সপ্তাহ আগে আমেরিকার পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের কয়েক হাজার একর বনাঞ্চলকে গ্রাস করেছিল দাবানল।

আরও পড়ুন: কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্পেন-জার্মানিতে ভয়াবহ দাবানল

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার