১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে’

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে ইউক্রেনের যোগদানের আগেই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বলেছেন, ইইউ সবেমাত্র ইউক্রেনকে তার সদস্যপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগবে এবং ততদিনে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গত শুক্রবার ইউক্রেনকে ইইউর সদস্যপ্রার্থী হওয়ার প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইইউর সদস্য হওয়ার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এটি তার সূচনা মাত্র। ইইউ বা ন্যাটোয় কিয়েভের অন্তর্ভুক্তি ঠেকানোর জন্যই রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার চার দিনের মাথায় ইইউ-এর সদস্যপদ পেতে আহ্বান জানান ইউক্রেনীয় নেতা জেলেনস্কি। ২৭ সদস্যের ইইউ জোটের নেতারা ১০ মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলন থেকে কিয়েভের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ঘোষণা করেন। একইসাথে তারা জানান, এত কম সময়ের মধ্যে ইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

আরও পড়ুন: ডোরেমন আমাকে বাঁচিয়েছে, লখনউ বহুতল ভেঙে পড়ার ঘটনায়  মন্তব্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ৬ বছরের শিশু
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে’

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার