১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাত্র চাই! তবে স্কুল শিক্ষক ব্যতীত , বিজ্ঞাপন ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

পূবের কলম ওয়েবডেস্কঃ পাত্র চাই! পাত্র চাই! পাত্র চাই! পাত্র হতে হবে সুশ্রী ,চাকরিরত , তবে স্কুল শিক্ষক ব্যতীত! এই বিজ্ঞাপন ভাইরাল হতে না হতেই, শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে। রাজ্যে প্রাথমিক এবং SSC শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের জেরে রীতিমত তোলপাড় চলছে সমাজের সর্ব স্তরের মানুষদের মধ্যে। এমনকি দুর্নীতি খুঁজতে কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত।

এরই মধ্যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তারই মধ্যে এই বিজ্ঞাপনে তোলপাড় হয়েছে নেটমাধ্যম!

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

পাত্রী সরকারি চাকুরিরতা! তবে তিনি সরকারি চাকুরিরত কোনও শিক্ষককে বিয়ে করবেন না। এমনটাই সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
তবে এর পিছনে কারণ কি? তাহলে কি চাকুরি নিয়ে অনিশ্চয়তা সংক্রান্ত কোনও সমস্যা!এই নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

বিজ্ঞাপন অনুযায়ী, পাত্রী সরকারি চাকুরিরতা। উত্তর দিনাজপুরের বাসিন্দা। তবে কর্মসূত্রে ধূপগুড়িতে বসবাস করেন তিনি। উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সরকারি চাকুরিরত পাত্র চাই উনি, তবে “স্কুল শিক্ষক ব্যতীত”।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

তবে কিছুদিন আগে মহল একটু অন্যরকম ছিল। শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকলে আলাদায় সম্মান দেওয়া হত পাত্র-পাত্রীদের। ফলে এই পেশায় নিযুক্ত থাকা পাত্র-পাত্রীদের গ্রহণযোগ্যতাও কমেছে অনেকটা। এই সব নিয়ে কার্যত হুলুস্থুলুস পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে মজা করে নেটিজেনদের কথায়, শুনেও শান্তি লাগছে, কাল যে শিক্ষকরা ‘মোস্ট এলিজিবল’ বলে বিবেচিত হত আজ তাঁদের সুপাত্রের তালিকায় রাখছেন না সমাজের এক শ্রেণীর মানুষ। এমনকি অনেকে এটাও বলছে, এবার তো আসল খেলা শুরু হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ, অধিকাংশ ঘটনা বিজেপি শাসিত রাজ্যে, উঠছে অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাত্র চাই! তবে স্কুল শিক্ষক ব্যতীত , বিজ্ঞাপন ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার