১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে সমকামীদের মিছিল, গ্রেফতার ২০০

পূবের কলম ওয়েবডেস্কঃ ­তুরস্কে সমকামী বা উভকামীদের পথে নেমে যেকোনও ধরনের মিছিল বা সমাবেশ করা নিষিদ্ধ। আইন ভাঙলে শাস্তির বিধান রয়েছে দেশটিতে। কিন্তু এবার আইন লঙ্ঘন করেই পথে নেমে আসে এলজিবিটিকিউ কর্মীরা। সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, গ্রেফতার হয় ২০০ জন। গোটা বিশ্বে ২০ থেকে ২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করা হয়। সমকামী আন্দোলনের কর্মীরা এই মার্চের আয়োজন করে থাকে। তবে তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। ইসলামি দেশটিতে প্রাইড মার্চের অনুমতি নেই। সব জেনেশুনেও হাজার হাজার সমকামী ইস্তান্বুলের রাস্তায় নেমেছিল। মিছিলে অংশগ্রহণকারীরা জানায়, পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। মিছিল আটকানোর জন্য আগে থেকেই ওই এলাকার সমস্ত গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা পথে নেমে আসে। পুলিশ জানিয়েছে, ওই মিছিল এগোতে দিলে বিপদ ঘটতে পারত। ২০১৫ সাল থেকে তুরস্কে প্রাইড ওয়াকের উপর নিষেধাজ্ঞা জারি আছে। তবে প্রতিবছরই নিয়ম ভেঙে কিছু মানুষ জড়ো হন।

আরও পড়ুন: ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানিতে ডাক পেয়ে জমির সার্টিফায়েড কপির হিড়িক বাংলাজুড়ে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে সমকামীদের মিছিল, গ্রেফতার ২০০

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার