১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১ জুলাই পূর্ব মেদিনীপুর জেলা সফরে মমতা

পুবের কলম প্রতিবেদকঃ  করোনাকালে আমফান ও ইয়াশ দুই ঘূর্ণিঝড় তছনছ করে দিয়ে গিয়েছিল সৈকত সুন্দরী দিঘাকে। ধ্বংসস্তূপ থেকে আবার তার সৌন্দর্য্যবর্ধনের কাজ করেছে এই সরকার। নবরূপে সজ্জিত দিঘাকে সাধারণের জন্য আবার খুলে দেওয়া হবে। আর এর উন্মোচনের জন্য ১১ জুলাই দিঘা যাচ্ছেন মমতা।

এই সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ বৈঠকের  পাশাপাশি, সরকারি সভাও করবেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসে চেয়ে পাঠানো হয়েছে দফতর ভিত্তিক বিভিন্ন ধরণের স্কিমের উদ্বোধন তালিকা। কী কী শিলান্যাসû হবে, প্রস্তুত করা হচ্ছে সেই তালিকাও। এখনো পর্যন্ত যা খবর তাতে তালিকায় রয়েছে, নব নির্মিত মেরিন ড্রাইভ। উদ্বোধন হবে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের। উদ্বোধনী তালিকায় থাকছে, দীঘা জেলা পরিষদ গেস্ট হাউস। এবারের সফরে এসে মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করবেন নবরূপে সুসজ্জিত দিঘার। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কে ছিলেন দেশের বিভিন্ন প্রান্তে সমুদ্র সৈকত মেরিন ড্রাইভের মতো মেরিন ড্রাইভ তৈরি হোক দিঘাতেও। চকচকে রাস্তা সুসজ্জিত আলোয় সাজানো দিঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ ইতিমধ্যেই তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে হাতে এই মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর নিয়ে তীব্র আক্রমণ, কেন্দ্র ও কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

আরও পড়ুন: সংশোধনীর নামে ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: ফের জ্ঞানেশকে চিঠি উদ্বিগ্ন মমতার
সর্বধিক পাঠিত

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১১ জুলাই পূর্ব মেদিনীপুর জেলা সফরে মমতা

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার