১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

পুবের কলম ওয়েবডেস্কঃ  আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশকর্মীরা। ঘটনার পর ৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদের ‘নরকের’ মুখোমুখি হতে হয়েছিল। নিহত তিন কর্মকর্তা হলেন, ডেপুটি উইলয়াম পেট্রি, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস। গুলিতে কে-৯ ড্রাগো নামের কুকুরটিও মারা গেছে। ৩৯ বছর ধরে কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগের সঙ্গে জড়িত ছিলেন ক্যাপ্টেন ফ্রেসার। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বিভাগ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। স্টোরজের নির্জন বাড়িতে প্রবেশের পর বিপদের মুখে পড়েন পুলিশ সদস্যরা। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে গুলি চলে। শেষপর্যন্ত স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। ঘটনার তদন্ত করছে কেন্টাকি রাজ্য পুলিশ।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আঞ্জেল চাকমা হত্যাকাণ্ড: দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বড়সড় আঘাত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার