১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়াকে ড্রোন পাঠাচ্ছে ইরান, মার্কিন দাবি

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শত শত অত্যাধুনিক ড্রোন আমদানি করছে রাশিয়া। এসব ড্রোনের মধ্যে রয়েছে সশস্ত্র ও নজরদারি ড্রোন। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইরান এর আগেও রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে কি না, তা নিশ্চিত নয়। তবে আমেরিকার কাছে ‘তথ্য’ রয়েছে এসকল ড্রোন ব্যবহারের জন্য রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরান সরকার রাশিয়াকে কয়েকশো ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে অস্ত্রবহনকারী ড্রোনও রয়েছে।’ তবে এসব দাবি কোনও প্রমাণ ছাড়াই করছে আমেরিকা।

আরও পড়ুন: “শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর,” সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়াকে ড্রোন পাঠাচ্ছে ইরান, মার্কিন দাবি

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার