১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মা উড়ালপুলে ব্রেকডাউন সার্ভিস দেবে কলকাতা পুলিশ, এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য

 পুবের কলম প্রতিবেদক: কলকাতার দীর্ঘতম উড়ালপুলগুলোর মধ্যে  অন্যতম ‘মা’উড়ালপুল। এর দৈর্ঘ্য প্রায় ৯.২ কিলোমিটার। এই উড়ালপুলে একবার উঠলে আর থামার কোনও নিয়ম নেই। প্রায় রোজই এই সেতুর উপর বিকল হয়ে যায় কোনও না কোনও গাড়ি। এতে শুধু যে যানচলাচল ব্যাহত হয় তাই নয়, নানাভাবে হয়রান হন গাড়ির চালকও। এবার তার সমাধান নিয়ে এগিয়ে এল খোদ কলকাতা পুলিশ। নিত্যযাত্রী ও গাড়ির চালকদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ।

উল্লেখ্য, কলকাতা পুলিশের ফেসবুক পেজে ইতিমধ্যেই ‘ব্রেকডাউন হেল্পলাইন’ -এর কথা জানানো হয়েছে। তাতে দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বর (১০৭৩)। এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য।

আরও পড়ুন: বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানি মামলা কলকাতা পুলিশের 

মা উড়ালপুলের উপর কোনও গাড়ি বিপাকে পড়লে বা যান্ত্রিক সমস্যার মুখোমুখি হয়ে বিকল হয়ে পড়লে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে।

আরও পড়ুন: সুরক্ষায় কলকাতা পুলিশের আরও একটি মহিলা থানার কাজ শুরু

কলকাতা পুলিশের তরফে তৎক্ষণাৎ সাহায্য পাঠানো হবে গাড়ির চালকের জন্য।

সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা উড়ালপুলে ব্রেকডাউন সার্ভিস দেবে কলকাতা পুলিশ, এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার