১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র সন্তানের তুলনায় কন্যাসন্তান দত্তক নেয়ার সংখ্যা বেশি, বলছে পরিসংখ্যান

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতে শতকরা ৯০টি পরিবার এখনও যেখানে পুত্রসন্তান চাই, সেই দেশেই ক্রমেই বেড়ে চলছে কন্যা সন্তান দত্তক নেওয়ার আগ্রহ। সত্যি এটি আশা জাগানোর মতো একটি খবর।

সম্প্রতি, ‘সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি’-এর তরফে দেওয়া একটি তথ্য অনুযায়ী, পুত্র সন্তানের তুলনায় ৩০ শতাংশ বেশি কন্যা সন্তান দত্তক নেওয়ায় আগ্রহ প্রকাশ করেছে অভিভাবকরা। যদিও লিঙ্গের হারে দেশে পুত্র সন্তান বেশি, কিন্তু দত্তকের নেওয়ার ক্ষেত্রে চিত্রটি একটু আলাদা বললেই চলে।

আরও পড়ুন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়  নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের     

উল্লেখ্য, সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দত্তক নেওয়া ৬০ শতাংশই কন্যাসন্তান৷ অবৈধ হওয়া সত্ত্বেও যে দেশে কন্যাভ্রুণ হত্যা করা হয় বা জন্মলগ্ন থেকেই কন্যাসন্তানকে দূরছাই করা হয়, সেখানে এই হিসেবটা অবাক হবার মতো বৈকি।

আরও পড়ুন: বন্য শূকরের হাত থেকে নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা

২০২১-২২ আর্থিক বছরে,১২৭৬ জন পুত্র সন্তানকে দত্তক হিসেবে গ্রহণ করেলও, পুত্র সন্তানকে টেক্কা দিয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে কন্যাসন্তান- প্রায় ১,৬৭৪ জন।২০২০-২১ সালে কন্যা সন্তান দত্তকের সংখ্যা ছিল ১,৮৫৬, পুত্র সন্তান দত্তকের পরিসংখ্যান ছিল, ১,২৮৬। সেই সময়ের হিসাব অনুযায়ী, দত্তক গ্রহণের ক্ষেত্রে,পুত্রদের তুলনায় কন্যা সন্তানদের ৪৪ শতাংশ বেশি ছিল।

আরও পড়ুন: মেয়ের কিডনি পেলেন লালু, সফল হয়েছে জটিল অস্ত্রোপচার

এই খবরটি যতটা আনন্দের ততটা উদ্বেগেরও।মনে করা হচ্ছে যে, কন্যা সন্তান পরিত্যাগের সংখ্যা বেশি, বিশেষ করে গরীব পরিবার গুলিতে। সেজন্যই কি শিশু হোমগুলিতে আশ্রয় পাওয়া কন্যাসন্তানের সংখ্যা পুত্রসন্তানের চেয়ে বেশি? দত্তক নেওয়া শিশুর সংখ্যায় তারই কি প্রতিফলন ঘটেছে? তাই সংখ্যাটি যতটা আশা জাগায়, তারচেয়ে বেশি জাগায় আশঙ্কা ও উদ্বেগ৷

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুত্র সন্তানের তুলনায় কন্যাসন্তান দত্তক নেয়ার সংখ্যা বেশি, বলছে পরিসংখ্যান

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার