১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনা আসলে গণহত্যা হাসপাতালে অসুস্থ দের দেখতে গিয়ে দাবি সুকান্তর

আরও পড়ুন: কেন্দ্রের সিএসসি বন্ধ কেন? রাজ্যের রিপোর্ট চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

আইভি আদক, হাওড়াঃ মালিপাঁচঘড়া থানার বিষ মদ-কাণ্ডে অসুস্থদের দেখতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার টি এল জয়সোয়াল হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কথা বলেন হাসপাতালে ভর্তি থাকা অসুস্থদের সঙ্গে। সেদিন কি ঘটনা ঘটেছিল তা সবিস্তারে জানেন তাঁদের থেকে। এরপর হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি একটি গণহত্যা। রাজ্য সরকার গোটা বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা করছে। এই বিষ মদ ব্যবসা থেকে একটা পার্সেন্টেজ পায় শাসক দল। সেই ক্ষেত্রে লাভের পরিমাণ বাড়ানোর জন্য বিষ মদে ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মেশায়। যার কারণেই এমন ঘটনা ঘটছে। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে রাজ্য বিজেপি আইনগত পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জোর করে হাওড়া যাওয়ার চেষ্টা, দ্বিতীয় হুগলীসেতুর টোলপ্লাজায় গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

সর্বধিক পাঠিত

পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি হোসে মারিয়া বালকাজ়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনা আসলে গণহত্যা হাসপাতালে অসুস্থ দের দেখতে গিয়ে দাবি সুকান্তর

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার