২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত,সতর্কতা জারি

পুবের কলম ওয়েবডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ওই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপান। একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানি আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটির নাম সাকুরাজিমা। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি। ১৯৫৫ সাল থেকে এ আগ্নেয়গিরিটির গতিবিধিতে সতর্ক নজর রাখে জাপান সরকার। জাপান সরকারের তথ্যানুযায়ী, ১৯৬০ সাল থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে দেখা যাচ্ছে। প্রতি বছরই কয়েক দফা এ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়।

আরও পড়ুন: বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স, জারি সতর্কতা
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত,সতর্কতা জারি

আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার