০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড ১৯ সাংসদ, রয়েছে তৃনমূলের ৭

পুবের কলম ওয়েবডেস্কঃ অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে  তৃণমূলের সাত জন সাংসদ -সহ  ১৯ বিরোধী সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল মঙ্গলবার।এই তালিকায় রয়েছেন তৃণমূলের  দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী প্রমুখ।

আরও পড়ুন: সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

অন্যদিকে এছাড়া সাসপেন্ড  হওয়া বাকি সাংসদের মধ্যে আছেন, হামামেদ আবদুল্লা (‌ডিএমকে)‌, বি লিঙ্গাইয়া যাদব (‌তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি)‌, এ এ রহিম (‌সিপিএম)‌, বরিহন্দ্র ভাড্ডিরাজু (‌টিআরএস)‌, এস কল্যাণসুন্দরম (‌ডিএমকে)‌, আর গিররঞ্জন (‌ডিএমকে)‌, এন আর এলাঙ্গো (‌ডিএমকে)‌, ভি শিবদাসান (‌সিপিএম)‌, এম সম্মুগম (‌ডিএমকে)‌, দামোদর রাও দিবাকোন্ডা (‌টিআরএস)‌, সন্দেশ কুমার পি (‌সিপিআই)‌ ও কানিমোঝি এনভিএন সোমু (‌ডিএমকে)‌।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে এইচআইভি পজিটিভ ছয় শিশু, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ব্লাড ব্যাঙ্কের ৩ কর্মী

আরও পড়ুন: যুবভারতীকাণ্ড: রাজ্য পুলিশের ডিজিকে শোকজ, সাসপেন্ড বিধানগরের ডিসি-যুবভারতীর সিইও

চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও সাসপেন্ড করা হয়েছে এই ১৯ জনকে।মূল্যবৃদ্ধি,  গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা, জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবীতে মঙ্গলবার রাজ্যসভা ও লোকসভায় সরব হন এই সাংসদরা। আলোচনার শুরুতেই দফায় দফায় বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।

প্রসঙ্গতও, গতবছরও গতবছরও বাদল অধিবেশনের সময় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা, মৌসম–সহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও সে বার একদিনের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। এইবার চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও করা হয়েছে। এবং বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট অবধি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৫০০ সদস্যের পার্লামেন্টে বড় জয়ের দাবি: থাইল্যান্ডের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল ভুমজাইথাই পার্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড ১৯ সাংসদ, রয়েছে তৃনমূলের ৭

আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার