১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় বন্দুক হামলায় নিহত ৩

পুবের কলম ওয়েবডেস্কঃ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে  সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  আরও দু’জন। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভ্যাঙ্কুভার  থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ল্যাংলি শহরের ডাউনটাউনে হঠাৎ করেই  পথচারীদের ওপর হামলা চালায় এক বন্দুকধারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালালে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু  জানা যায়নি। তবে পুলিশ বলছে– মূলত গৃহহীন পথচারীদের লক্ষ্য করেই হামলা  চালায় ওই বন্দুকধারী। হামলাকারী ও নিহত ব্যক্তিদের শনাক্ত করা হলেও পুলিশ  সে সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। কানাডিয়ান মাউন্টেড পুলিশ বাহিনী জানায়,  হামলাকারীর সাথে আর কেউ জড়িত ছিল না এবং এ মুহূর্তে আর কোনও হুমকি নেই। অপর এক সূত্রে খবর– ল্যাংলি শহর ও শহরতলী জুড়ে অন্তত পাঁচটি ভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানাডায় বন্দুক হামলায় নিহত ৩

আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার