১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইন্সে

 পুবের কলম ওয়েবডেস্কঃশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্সের লুজান দ্বীপ। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে,  বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।কম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতেও। ভূমিকম্পে দু’জনের প্রাণহানির খবর মিলেছেন, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা

শক্তিশালী  এ ভূমিকম্পের উৎপত্তিস্থল লুজান দ্বীপের দোলোরেস শহর থেকে ১১ কিলোমিটার  দক্ষিণ-পূর্বে। সেখানে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি লাগানগিলাং শহরের নিরাপত্তা কর্মকর্তা মাইকেল ব্রিলান্টেস বলেন, ‘মাটি এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল যেন আমি কোনও দোলনায় রয়েছি   এবং হঠাৎ আলো নিভে গেল। আমরা দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসি।

আরও পড়ুন: সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা

আমি চিৎকার শুনতে পাচ্ছিলাম এবং আমার কিছু সঙ্গী কান্নায় ভেঙে পড়েছিল।’ তার  কথায়, ‘আমার দেখা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভেবেছিলাম, মাটি ফেটে  দু’ভাগ হয়ে যাবে।’ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আবরা প্রদেশে বাড়ির ধসে পড়া  স্লাবের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫  জন। আহতদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্শ্ববর্তী প্রদেশ বেঙ্গুয়েটের লা ত্রিনিদাদ শহরে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক। সেখানে ভূমিধসের পর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইন্সে

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার