২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামাক স্ট্রিটের টেট প্রার্থীদের বিক্ষোভ সরালো পুলিশ

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক: ক্যামাক স্ট্রিটের তৃণমূলের টেট প্রার্থীদের বিক্ষোভ সরালো পুলিশ। উল্লেখ্য, শুক্রবার এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৪ সালের প্রাথমিকের টেট প্রার্থীদের একাংশ।

ক্যামাক স্ট্রিটের তৃণমূলের অফিসের সামনে রাতভর বিক্ষোভ দেখানোর পরও অভিষেকের সঙ্গে দেখা মেলেনি।

আরও পড়ুন: মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রাইমারি টেটে উত্তীর্ণ হওয়ার পরেও তাঁরা চাকরি পাননি। বছরের পর বছর ধরে বঞ্চিত। রাতভর তাঁরা ক্যামাক স্ট্রিটের পাশে জড়ো হয়েছিলেন। শনিবার বেলা গড়াতেই পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু তাঁরা তাঁদের দাবিতে অনড়। এরপরই ডিসি সাউথের নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশ বাহিনী আসে। তাদেরকে একেবারে চ্যাংদোলা করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। এদিনও বিক্ষোভকারীরা কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

পুলিশ জানিয়েছে, এলাকায় একাধিক বড় অফিস রয়েছে। ব্রিটিশ কাউন্সিল আছে। আমরা তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু না শোনায় আটক করা হয়েছে। প্রশ্ন উঠছে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

এ দিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তাঁদের সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাঁদের কিছু বলার থাকলে অভিষেকের কাছে চিঠি পাঠাতে পারেন। একটা ভুল হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবার কোথায় জট রয়েছে সেটা দেখা হচ্ছে।

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যামাক স্ট্রিটের টেট প্রার্থীদের বিক্ষোভ সরালো পুলিশ

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার