২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলেকে তলব আদালতের

পুবের কলম ওয়েবডেস্কঃ অর্থ পাচার মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পুত্র হামজা শাহবাজকে তলব করেছে এক বিশেষ কেন্দ্রীয় আদালত। ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

২০২০ সালে লাহোরের বিশেষ আদালতে শাহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফআইএ)। এ নিয়ে শনিবার লাহোরের বিশেষ আদালতে শুনানি হয়। তাদের আইনজীবী উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলে অনুপস্থিত ছিলেন। এই মামলায় পাক প্রধানমন্ত্রী ও তার ছেলে আগাম জামিন পেয়েছেন।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

শাহবাজের আইনজীবী জানান, প্রধানমন্ত্রীর শরীর ভালো না থাকায় উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে আদালত এ মামলায় চার্জ গঠনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর শাহবাজ ও হামজাকে আদালতে হাজিরের নির্দেশ দেয়। গত ১৪ মে বিচার শুরুর কথা থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ তখন দেশে না থাকায় শুনানি পিছিয়ে যায়। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে চিনি কেলেঙ্কারির মামলায় ১৬ বিলিয়ন রুপি পাচারে জড়িত থাকার অভিযোগে এফআইএ শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা শরিফের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা দায়ের করেছিল। আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা হয়, তদন্ত দল শাহবাজ পরিবারের ২৮টি বেনামি অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যার মাধ্যমে ২০০৮-১৮ সালে ১৬.৩ বিলিয়ন রুপি বিদেশে পাচার করা হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলেকে তলব আদালতের

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার