১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুহাররমের মিছিল রুখতে কারফিউ শ্রীনগরে

পুবের কলম ওয়েব ডেস্কঃ মুহাররমের মিছিল রুখতে রবিবার শ্রীনগর শহরে কারফিউ জারি করল প্রশাসন। শিয়া সম্প্রদায়ের সদস্যরা মুহাররম মাসের অষ্টম দিনে শোক পালনের জন্য মিছিল করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, কারফিউ জারি করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে শ্রীনগরের বেশ কিছু এলাকায়। আধিকারিকদের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনির জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি হওয়া এলাকায় দোকানপাট ও অন্যান্য ব্যবসা বন্ধ। এমনকি সাধারণ যানবাহনও রাস্তায় নামতে দেওয়া হয়নি। মুহাররমের মিছিল থেকে কী ধরনের অশান্তি আশঙ্কা করছে প্রশাসন, তার কোনও ব্যাখ্যা দেয়নি তারা। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মুহাররমের মিছিল অন্য পথ দিয়ে শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আপাতত শান্তিপূর্ণভাবে চলছে ভোট: সকাল থেকেই বুথমুখী মানুষের ঢল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুহাররমের মিছিল রুখতে কারফিউ শ্রীনগরে

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার