১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর, জখম আরও তিনজন, হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

আইভি আদক, হাওড়াঃ হাওড়া জগৎবল্লভপুর থানা এলাকার নরেন্দ্রপুর গ্রামের ধঁকপাড়ায় ইলেকট্রিক পোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ তৃষ্ণা ধঁক টিউশনি পড়ে যখন বাড়ি ফিরছিল চার বন্ধু মিলে তখনই ওই ঘটনা ঘটে। ইলেকট্রিক পোস্ট থেকে বিপদজনকভাবে তার ছিঁড়ে পড়েছিল। সেই কারণে সেখানে ভেজা মাটি থাকায় চারজনই ইলেকট্রিকের শক খায়। তাদেরকে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। পরে হাসপাতাল থেকে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও তৃষ্ণাকে মৃত বলে ঘোষণা করা হয়। ডব্লিউবিএসই দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। তাদের গাফিলতির জেরে এই কাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। জগৎবল্লভপুর থানার পুলিশ এলাকায় রয়েছে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর, জখম আরও তিনজন, হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার