০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় ৪ মুসলিম হত্যায় গ্রেফতার এক

পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকার নিউ মেক্সিকোতে ৪ মুসলিম ব্যক্তিকে খুন করার দায়ে অবশেষে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। মঙ্গলবার যাকে ধরা হয়েছে  তার বয়স ৫১ বছর, নাম মহম্মদ সৈয়দ। পুলিশ তার গাড়ি ট্র্যাক করে তাকে ধরেছে। সে একজন আফগান বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

ওই ব্যক্তি বিগত কয়েক মাসে অপহরণ ও গুলি করে চারজনকে হত্যা করেছে বলে পুলিশের অভিযোগ। পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা বলেছেন, ওই ব্যক্তি পেশায় গাড়িচালক। তিনিই প্রধান অভিযুক্ত। নিউ মেক্সিকোয় প্রথমজন গত নভেম্বরে খুন হন। তারপর গত দুই সপ্তাহে তিনজনকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকেই পাকিস্তানি বা আফগান।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

নিউ মেক্সিকোর যে শহরে এই চারটি হত্যা হয়েছে, সেখানে ৫ লক্ষ ৬৫ হাজার মানুষের বাস। তার মধ্যে ৫ হাজার মুসলিম। তারা গত কয়েক মাস ধরে রীতিমতো আতঙ্কে আছেন। নিহতদের মধ্যে একজন হলেন ২৭ বছর বয়সী মুহম্মদ আফজল হুসেন। তিনি শহরের প্ল্যানিং ডিরেক্টর ছিলেন।

তার ভাই ইমতিয়াজ হুসেন বলেছেন, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করার পর শহরের মুসলিমরা আশ্বস্ত হবেন। ৬১ বছর বয়সী মুহাম্মদ আহমেদি ও ৪১ বছর বয়সী আফতাব হাসানকেও হত্যা করা হয়েছে। এছাড়া ২৫ বছর বয়সী নইম হুসেনকেও খুন করা হয়েছে। আলবুকার্ক পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা জানিয়েছেন, সন্দেহভাজন গ্রেফতার হওয়ার পর হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় ৪ মুসলিম হত্যায় গ্রেফতার এক

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার