পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত জেরুসালেম শহরে ইহুদি বসতি স্থাপনকারী ও দখলদারদের ওপর বন্দুক হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার জেরুসালেমের কয়েকটি স্থানে হামলায় চালানো হয়। ইসরাইলি কর্মকর্তাদের দাবি, ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি বাস ও একটি কার পার্কিংয়ের এলাকায় গুলি চলেছে। ইতিমধ্যে সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ইসরাইলি মিডিয়া বলছে, একজন বন্দুকধারী এই অভিযানে অংশ নেয় এবং একটি বাস ও দুটি গাড়ি লক্ষ্য করে ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ১০ রাউন্ড গুলি চালায়। এরপর মুহূর্তের মধ্যে ওই হামলাকারী ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়। সম্প্রতি গাজা এবং পশ্চিম উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষের পরই এমন হামলা চলল। গত সপ্তাহে তিনদিন ধরে গাজায় বিমান হামলা চালিয়ে ৪৯ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। পরবর্তীতে মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতি জারি হয়।
০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত



























