১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেষ্টার মঙ্গল কামনায় বাড়িতে হচ্ছে কীর্তন

পুবের কলম ওয়েব ডেস্ক: তিনি সিবিআই হেফাজতে। তাঁকে গ্রেফতার করার পর ছাদে বাঁধা প্যান্ডেল খোলার কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ আবার তা শুরু হয়। আজ শ্রাবণ মাসের সোমবার অনুব্রত মণ্ডলের বোলপুর নিচুপট্টির বাড়িতে চলছে কল্যাণ যজ্ঞ।

এমনিতে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতিবছর বাড়িতে যজ্ঞ করতেন কেষ্ট মণ্ডল। তবে এবার সেই সুযোগ নেই। গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম্ন জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত তিনি নিজাম প্যালেসে। আর ওদিকে বোলপুরে চলছে যজ্ঞ।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

দাদার মঙ্গল কামনায় বীরভূমের তৃণমূল নেতাকর্মীরাই এই যজ্ঞের আয়োজন করেছেন। অনুব্রতর নামেই সঙ্কল্প করা হয়েছে। এদিন সকালে পাঁচ জন পুরোহিত গিয়েছেন অনুব্রতর বাড়িতে। তবে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির লোকজন আর দলের ঘনিষ্ঠরাই রয়েছেন সেখানে। অনুব্রতর মেয়ে সুকন্যাও রয়েছেন সেখানে।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

অনুব্রত প্রশ্নে ভিন্ন মেরুতে মমতা-অভিষেক, কেন ও কী কারণে?

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর পাশে দাঁড়ানোর পর অক্সিজেন পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতারা। বেহালার মঞ্চ থেকে দিদি বুঝিয়ে দিয়েছেন, কেষ্টর লড়াই তাঁর একার নয়। সামগ্রিক ভাবে দলেরও।

মমতা গতকাল বলেছিলেন, ‘একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে।” পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নে তৃণমূল যে অবস্থান নিয়েছিল অনুব্রতর ক্ষেত্রে তার ঠিক উল্টো অবস্থানে শাসকদল। দিদির ওই বক্তব্য যেন যজ্ঞের উদ্দীপনাকে আরও বাড়িয়ে দিয়েছিল।

জানা গিয়েছে, অন্যবার যেমন যজ্ঞের পর খাবারের এলাহি আয়োজন থাকে এবার সেটা নেই। ফল প্রসাদ, মিষ্টি এসবই থাকছে। আর বাড়ির লোকেদের জন্য খিচুড়ি ভোগ!

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেষ্টার মঙ্গল কামনায় বাড়িতে হচ্ছে কীর্তন

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার