১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালি ত্যাগ করল ফরাসি সেনারা

পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে ফরাসি  সেনার উপনিবেশ মুক্ত হল আফ্রিকার দেশ  মালি। দেশটি থেকে ফরাসি সশস্ত্র বাহিনী  সম্পূর্ণরূপে সরে গেছে। দীর্ঘদিন মালিতে অবস্থান করা এই বাহিনী নাইজারে স্থানান্তরিত হয়েছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরাসি বাহিনী আনুষ্ঠানিকভাবে মালিয়ান অঞ্চল ছেড়েছে। মালিয়ান ভূখণ্ডে অবস্থান করা ফোর্সের শেষ সামরিক ইউনিটটি মালি এবং নাইজারের মধ্যকার সীমানা অতিক্রম করেছে। ফরাসি সেনাবাহিনী প্রাথমিকভাবে সন্ত্রাস দমনের নামে ২০১৩ সালে মালিতে হস্তক্ষেপ করেছিল। ২০১৩ সালে মালিতে ফরাসি সৈন্যদের স্বাগত জানানো হলেও বিগত কয়েকবছর ধরে দেশটি থেকে ফরাসি সেনাকে হটাতে বিক্ষোভ হয়েছে। ফ্রান্স এবং মালির সামরিক সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাও দেখা দিয়েছিল। কারণ, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ করেছিলেন, মালি সরকার রাশিয়ার আধাসামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের ভাড়াটেদের সাথে কাজ করছে। এরপরই মালি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: হিজাব বিরোধী বিলে সমর্থন ফ্রান্সের সেনেটের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালি ত্যাগ করল ফরাসি সেনারা

আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার