১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: পার্থর পর  এবার  অনুব্রত কাণ্ডে বিপুল সম্পত্তির হদিশ, প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত

পুবের কলম ওয়েব ডেস্কঃ অনুব্রত মণ্ডলের নামে প্রায় ১৭ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিটের খোঁজ পেয়েছে সিবিআই। ১৬ কোটি ৯৭ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করে বাজেয়াপ্ত করেছে সিবিআই।

বিপুল পরিমাণ টাকা হদিশ নিয়ে নাম জড়িয়েছে রাজ্যের নেতা মন্ত্রীদের। ইতিমধ্যেই এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তার পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকার হদিশ মিলেছে। মোট ৫০ কোটি টাকা উদ্ধার সহ বেনামি সম্পত্তি ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই অবস্থায় এবার গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার অনুব্রত মণ্ডলের। সিবিআই হেফাজতে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

এবার অনুব্রত মেয়ের নামেও বিপুল সম্পত্তির হদিশ স্ক্যানারে আসে সিবিআইয়ের। এবার অনুব্রত মণ্ডলের ‘ঘরে’ মিলল বিপুল টাকার হদিশ। অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। গরু পাচার কাণ্ডের  তদন্তে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। তদন্তে হদিশ মিলেছে অনুব্রত মণ্ডলের নামে একাধিক সম্পত্তির।

আরও পড়ুন: দিল্লির ব্যবসায়ীর বাড়িতে আইটি হানায় উদ্ধার বিপুল টাকা, বাজেয়াপ্ত ৬০ কোটির গাড়িও

অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। সেই সমস্ত  অ্যাকাউন্ট  থেকেই মোট ১৬ কোটি ৯৭ লাখ বাজেয়াপ্ত করল সিবিআই। এই পুরো টাকাই কেষ্টর বলে  প্রাথমিকভাবে মনে করছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

সিবিআই সূত্রে জানা গিয়েছে,  তারা সব ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। রাজ্যজুড়ে দুটি সরকারি ও একটি বেসরকারি মিলিয়ে  মোট ৩টি ব্যাংকের বিভিন্ন শাখায় অ্যাকাউন্ট রয়েছে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া ও অ্যাক্সিস ব্যাংক। অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে  সিবিআই-এর তরফে।

প্রসঙ্গত, বুধবার সকালে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারিয়াকে ডেকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এই মনীশ কোঠারিয়াই  অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্ট দেখাশোনা করতেন।

আরও পড়ুন: বাবা সিবিআই হেফাজতে, মাকে হারিয়েছি, কোনও কথা বলব না, সিবিআই আধিকারিকদের জানালেন অনুব্রত কন্যা

এদিন সকালে অনুব্রতর বোলপুরের নীচুপট্টির বাড়িতে যান সিবিআই আধিকারিকেরা। সঙ্গে ছিলেন একজন মহিলা আধিকারিক। তবে তদন্তে সহযোগিতা করেননি বলেই সুকন্যার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিবিআই। সুকন্যা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের জানিয়ে দেন, বাবা সিবিআই হেফাজতে, মাকে হারিয়েছি, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। এদিন সিবিআই আধিকারিকরা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখাতেও যান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: পার্থর পর  এবার  অনুব্রত কাণ্ডে বিপুল সম্পত্তির হদিশ, প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার