১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

পুবের কলম, ওয়েবডেস্ক: সাত সকালেই দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার সকালে উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।  তদন্ত শুরু হতেই পুলিশি নিরাপত্তায় উপ মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে রাখে পুলিশ।

সূত্রের খবর,  দিল্লির আবগারি নীতিতে বেনিয়মের যে অভিযোগ তুলেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, তার তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি  চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা।

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, আরও ২ দিনের সিবিআই হেফাজত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, দিল্লির আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দমন এবং দিউতে দিল্লির প্রাক্তন আবগারি কমিশনার এ গোপিকৃষ্ণের সঙ্গে যুক্ত  কিছু জায়গাতেও অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: দেশের সেরা ১০ এর তালিকায় দিল্লির ৫টি সরকারি স্কুল, জানালেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

মণীশ সিসোদিয়া একটি ট্যুইট করে  সিবিআই আসার  কথা জানিয়েছেন। সিসোদিয়া লেখেন, সিবিআই এসেছে। ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন,  তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে এ ভাবে। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না’।

তিনি আরও ট্যুইটে  লেখেন, “দিল্লিতে স্বাস্থ্য ও শিক্ষাখাতে যে অসাধারণ কাজ করা হয়েছে, তা নিয়ে এনাদের সমস্যা হচ্ছে। সেই কারণেই স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, যাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভাল কাজ আটকানো যায়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।    আদালতে আসল সত্যিটা প্রমাণিত হবেই।”

এদিকে,  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি ট্যুইট করে সিবিআই হানার নিন্দা করেছেন। কেজরিওয়াল ট্যুইটে লেখেন, এর আগের বারেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাঁর সরকারের বিরুদ্ধে কিছু খুঁজে পায়নি এবং এ বারও কিছুই বের হবে না’।

সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার