১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা কাণ্ডে আইপিএস আধিকারিকদের তলব, ইডির হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত সিং

পুবের কলম, ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি কাণ্ড, গরু পাচারের পর এবার কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল মোট আইপিএস আধিকারিককে। সেই হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত সিং। দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের দফতরে তাদের তলব করা হয়।

সোমবার সকাল ১১ টায় দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর।  কিন্তু হাজিরা দেননি তিনি। এর আগেও এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিং-কে এর আগেও দিল্লিতে তলব করা হয়েছিল। ইডির দফতরে হাজিরাও দিয়েছিলেন তিনি। যে সময় কিংপিন লালার  নেতৃত্বে কয়লা পাচারের রমরমা ছিল রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে, সেই সময় এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। তার দায়িত্বে থাকার পর কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: Breaking:  ইডির তলব, সিজিও কমপ্লেক্সে এলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে রাজ্যের যে আইপিএস অফিসারদের তলব করা হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে জ্ঞানবন্ত সিং, রাজীব মিশ্র, সুকেশ জৈন, শ্যাম সিং, তথাগত বসু, সেলভা মুরুগন, কোটেশ্বর রাওদের মতো প্রথম সারির পুলিশ কর্তার। সঙ্গে রয়েছে ৩ জন আই এ এস-এর নাম।

আরও পড়ুন: জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে কয়লা মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ জারি হাইকোর্টের

উল্লেখযোগ্য বিষয় হল, যে আট পুলিশকর্তাকে ইডি কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে দিল্লিতে তলব করেছে তাঁরা সকলেই কোনও না কোনও সময়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কর্মরত ছিলেন। এবং কয়লাপাচার মামলার মূল জায়গা এই অঞ্চলগুলিই। এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুধু অভিষেককে নয়, তাঁর স্ত্রী রুজিরাকেও এই মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতায়।

সর্বধিক পাঠিত

ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকায় নজর নির্বাচন কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা কাণ্ডে আইপিএস আধিকারিকদের তলব, ইডির হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত সিং

আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার