০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শালিমার জিআরপির লকআপ ভেঙে পালানো দুই আসামি কে ফের গ্রেফতার

আইভি আদক, হাওড়াঃ গত ২১ আগস্ট হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের শালিমার জিআরপি লকআপ ভেঙে পালিয়ে যায় খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত। মঙ্গলবার খড়গপুর থেকে এদের গ্রেফতার করা হয়। বুধবার এদের তোলা হয় হাওড়া জেলা আদালতে।

আরও পড়ুন: হাওড়া কার্নিভাল-কান্ডে ধৃতদের আদালতে পেশ

প্রসঙ্গত, নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পালিয়েছিল বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। রবিবার ভোরে এদিন ভোরে ঘটনাটি ঘটেছিল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার জিআরপিতে। জানা যায়, গত ১৭ আগস্ট উলুবেড়িয়া বাজারপাড়ার বাসিন্দা ১৭ বছরের কিশোর শিবম হাঁড়িকে চলন্ত ট্র্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে তারই দুই বন্ধু রাজু হাঁড়ি ও শামিরুল মোল্লাকে গ্রেফতার করেছিল শালিমার জিআরপি। এরপর আদালতের নির্দেশে খুনের অভিযোগে ধৃত ওই দুই যুবককে শালিমার জিআরপি থানার লকআপে রেখে জিজ্ঞসাবাদ চলছিল। কিন্তু রবিবার ভোরে দেখা যায় লকআপের দরজার তালা ভেঙে দু’জনেই পালিয়ে গিয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রেল পুলিশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী করে দু’জন আসামী পুলিশ প্রহরা থাকা সত্বেও থানার লকআপ ভেঙে পালালো তা নিয়েও প্রশ্ন উঠে যায়। মৃত কিশোরের বাবা কৃষ্ণ হাঁড়ি পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শালিমার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার দাবি তুলেছিলেন। তিনজনকে সাসপেন্ড করা হয়েছিল এই ঘটনায়। শেষপর্যন্ত পলাতকদের সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন: মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে পুলিশের জালে ২ অভিযুক্ত

সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শালিমার জিআরপির লকআপ ভেঙে পালানো দুই আসামি কে ফের গ্রেফতার

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার