১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উয়েফার বর্ষসেরা ফুটবলার করিম বেনজেমা, সেরা কোচ আন্সেলোত্তি

পুবের কলম ওয়েব ডেস্ক:     তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ একের পর এক ট্রফি জিতে চলেছে ইউরোপের মাটিতে। লা লিগা, সুপার কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ রিয়ালের ঘরে গত মরসুমে ঢুকেছে চারটি ট্রফি। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন করিম বেনজেমা। কি লা লিগায়, কি চ্যাম্পিয়ন্স লিগে, সব জায়গাতেই বেনজেমার পা থেকে বেরিয়ে এসেছে একের পর এক গোল। এবারের ব্যালন ডি’অর এরও অন্যতম দাবীদার তিনি। ১৭ ই অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার বিজেতার নাম ঘোষণা করা হবে। কিন্তু তার আগেই করিম বেনজেমার সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে গোটা বছরে অনবদ্য পারফরমেন্স করার সুযোগে বেনজেমার হাতে উঠলো বর্ষসেরা পুরস্কার।

এই পুরস্কার জয়ের লড়াইয়ে ছিলেন বেনজেমার সতীর্থ, রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তয়া, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডিব্লুইন, চেলসি মেডফিল্ডার জর্জিনহো। কিন্তু সবাইকে টপকে উএফার বর্ষসেরা ফুটবলারের তকমা ছিনিয়ে নিলেন রিয়ালের তারকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এই মুহূর্তে যিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাও বটে। ট্রফি জয়ের পর বেনজেমা জানালেন, ‘প্রথমবার এই ট্রফি জিতলাম। তাই দারুণ খুশি আমি। এর পুরো কৃতিত্ব জানাতে চাই আমার কোচ কারলো আন্সেলোত্তিকে। আমার দেখা সেরা কোচ এই মুহূর্তে তিনিই।” ঘটনাক্রমে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কারলো আন্সেলোত্তি। সেরা মহিলা ফুটবলার বিবেচিত হয়েছেন হল্যান্ডের সেরিনা ওয়েম্যান।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উয়েফার বর্ষসেরা ফুটবলার করিম বেনজেমা, সেরা কোচ আন্সেলোত্তি

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার