পুবের কলম ওয়েব ডেস্কঃ পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জার্মানির তরুণী অ্যানা হুমেল। কলেমা শাহাদাত পাঠের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন জায়নাব। তুরস্কের মারদিন প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তিনি।
মারদিনের প্রাদেশিক মুফতি সোশ্যাল সাইটে একটি ভিডিয়ো পোস্ট করে বিষয়টি সবাইকে নিশ্চিত করেন। জায়নাব জার্মানিতে হিসাম দারবিশ নামে এক সিরীয় যুবককে বিয়ে করেছেন। ওই যুবকের পরিবার থাকে মারদিনে। স্বামীর পরিবারে বেড়াতে এসে ইসলাম গ্রহণ করলেন জায়নাব।
তিনি জানান, তার বয়স যখন ১৪, তখন থেকেই ইসলামের প্রতি টান ছিল তাঁর। মুসলিম হওয়ার পর মারদিনের মুফতি জায়নাবকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানান এবং পবিত্র কুরআন উপহার দেন। মারদিনের মুফতি জানান, ‘জায়নাব সম্পূর্ণ নিজের ইচ্ছা ও আগ্রহেই ইসলাম গ্রহণ করেছেন। কোনও চাপে পড়ে তিনি এ সিদ্ধান্ত নেননি। এভাবেই একেকজন করে ইসলামি পরিবারকে বড় করছে।’ উল্লেখ্য, জায়নাব নামের প্রসিদ্ধ অর্থ সুগন্ধী ফুল। তাছাড়া রাসূল সা.-এর এক স্ত্রী ও এক মেয়ে উভয়ের নাম জায়নাব ছিল।





























